পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের 23 জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। শেষ পর্যন্ত পড়বেন সমস্ত তথ্য পেতে। WB Police SI Recruitment
পদের নাম :এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে ১৬৯ টি
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ পুলিশের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে আবেদন জানাতে পারবেন।
অনলাইন আবেদন শুরুর তারিখ : বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে।
মাসিক বেতন : এক্ষেত্রে প্রতি মাসে বেতন হিসেবে 32,100 থেকে 82,900 টাকা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে সাধারণত নিয়োগ করা হবে মূলত কয়েকটি প্রক্রিয়ার দ্বারা। প্রথমে লিখিত পরীক্ষা তারপর শারীরিক টেস্ট, এরপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন -

.jpg)